শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলবে পূর্ব ধলাইতলী আঃ জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষায় সীসাহীন দূর্নীতি

reporter / ২৮৬ ভিউ
আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব ধলাই তলী আঃ জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে।
গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে  দেখা যায়, ২০২২ সালে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সুপার, সহ-সুপার, আয়া, নৈশ প্রহরী, পরিচ্ছন্ন কর্মী এই পদের বিপরীতে ৩৪ জন প্রার্থীর আবেদন করে।
অনুসন্ধানের জানা যায় মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে জয়নুল আবেদীন সহ-মৌলভী পদে এ মাদ্রাসায় নিয়োগ প্রাপ্ত  হন। এ প্রতিষ্ঠানে তিনি ৩০/৩৫ বছর যাবৎ চাকুরি করেন। তিনি সিনিয়র শিক্ষকদের ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ড পদ বাগিয়ে নেন। এই পদে কাউকে নিয়োগ না দিয়ে এখনো বহাল তবিয়তেই আছে।নিয়োগ পরীক্ষায় নৈশ প্রহরি পদে তার দু ছেলে ও আয়া পদে তার দু কণ্যা আবেদন করেন। কিন্তু আঃ জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, আজকে সুপার জয়নাল আবেদিন ছুটিতে আছে। আমরা তাকে ছুটিতে রেখেছি।তার পরিবর্তে অন্য এক শিক্ষককে সুপারের দায়িত্বে রাখা হয়েছে। কিছু সময় পর দেখা যায় ডিজি প্রতিনিধি মোহাম্মদ হোসাইনকে তিনি রিসিভ করে কেন্দ্রে নিয়ে আসেন। তারপর তিনি পরীক্ষার উত্তরপত্রের খাতায়  স্বাক্ষর করেন। এ বিষয়ে ডিজি প্রতিনিধি মোহাম্মদ হোসাইনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সুপারের পরিবারের সদস্য নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছে আমি এখানে এসে জানতে পেরেছি।আমরা তাকে কেন্দ্রে রাখলোে ও উত্তর পত্র ও প্রশ্ন পত্র থেকে অব্যাহতি দিয়েছি। তার একজন ছেলে নিয়োগ পরীক্ষা থেকে বিরত রয়েছে। এমন সীমাহিন দূর্নীতির মাঝে পূর্ব ধলাইতলী আঃ জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সহ সুপার পদে ৯জন, আয়া পদে ৭জন, নিরাপত্তা কর্মী পদে ৬জন, পরিচ্ছন্ন কর্মী পদে ৬জন, নৈশ প্রহরী পদে ৬জন এই পাঁচটি পদে ৩৪জন প্রর্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেয়ার কথা কিন্ত সুপার পদে কোনো প্রার্থী না থাকায় এ পদে পরীক্ষা হয়নি। তাছাড়া নৈশ প্রহরি পদে একজন পার্থী থাকায় নিয়োগ বোর্ডে থাকা কর্মকর্তারা বাকী প্রার্থীদের কে পরীক্ষা কেন্দ্রে আনতে বেতিব্যস্হ হয়ে মোবাইলে কল দিতে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি, অভিভাবক কমিটির সদস্য মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি ইউসুফ খানসহ আরো অনেকে।


এই বিভাগের আরও খবর