শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে স্বাধীনতা দিবস পালিত

reporter / ৩৪৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের ফরিদগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে ২৬ মার্চ (রবিবার) দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ্যে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।
পরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরন সহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া, শহীদ উল্যাহ তপদারসহ অন্যান্যরা।
এসময় প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান,সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর