শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরের বদরপুরে লেংটার মেলায় গাঁজা সহ মাদকের আসর ও যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধ হবে কি!

reporter / ২৫৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তর উপজেলার বদরপুর (বেলতলী) গ্রামে শাহ্ সূফী সোলেমান লেংটার মাজারে ৭ দিনব্যাপী ওরশ উপলক্ষে মেলার আয়োজন করে মাজার কমিটি। প্রতি বছরের ন্যায় এবারও তেমনি প্রস্তুতি নিচ্ছে কমিটি। পাগল ও নেশাখোররা আস্তানা গেড়ে বসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রমজানের পবিত্রতা রক্ষার্থে লেংটার মেলা বন্ধের দাবি জানিয়েছে অনেকেই।
সোলেমান লেংটা উপমহাদেশের একজন খ্যাতিমান আউলিয়ার দাবিদার। বাংলা ১২৩০ সালে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার গোবিনাদপুর ইউনিয়নের আলীপুর গ্রামে এক দরিদ্র পরিবারে শাহ্ সূফী সোলেমান লেংটা জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলা বঙ্গ ভূঁইয়া। জীবনের অধিকাংশ সময়ই কাটিয়েছেন মতলবের বিভিন্ন অঞ্চলে। সোলেমান লেংটা কখনও পোশাক পরিধান করতেন না। তাই তার মাজারটি লেংটার মাজার হিসেবেই পরিচিত। লেংটা ফকির ১৮ বছর বয়সে প্রথম বিয়ে করেন। সোলেমান শাহ নারায়ণগঞ্জের বক্তবলির রাধানগরে এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
জানাযায়, মেলাতে প্রতিদিন অশ্লীল নৃত্যের তালে তালে ছিটানো হয় টাকা। স্থানে স্থানে পাগলের ভক্তরা গাঁজার আসর বসিয়ে গাঁজা সেবন করছেন। মাদক সেবনে যোগ দিচ্ছেন দেশের বিভিন্নস্থান থেকে আসা যুবকরা। তারা মনে করেন লেংটার মেলায় এসেছেন আর গাঁজা খাবেন না তা কি করে হয়? সব মিলিয়ে এ যেনো ওরসের নামে মাদকসেবীদের মহামিলনে পরিণত হয়। অভিযোগ রয়েছে, গতবছর স্থানীয় একজন ইউপি সদস্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যানবাহন থেকে জোড়পূর্বক ২০০-২৫০ টাকা নিয়ে থাকেন। যদি স্বেচ্ছায় টাকা না দেন তাহলে চালকদের সাথে বাজে ব্যবহার ও মারধর করে থাকেন ওই ইউপি সদস্য।
উল্লেখ্য, সোলেমান লেংটার বোনের বাড়ি বদরপুরে মাজারটি অবস্থিত। ১৩২৫ বাংলা সনের ১৭ চৈত্র শাহ্ সূফী সোলেমান লেংটা তার বোনের বাড়ি বদরপুর গ্রামে মৃত্যুবরণ করলে সেখানে কবর দিয়ে মাজার স্থাপন করা হয়। প্রতিবছর চৈত্র মাসের ১৭ তারিখে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়ে থাকে এবং মেলা বসে। ওরস শুরু হওয়ার কয়েক দিন আগে ও পর পর্যন্ত মেলা স্থায়ী হয়।
এ ছাড়া প্রতিবছর ভাদ্র মাসে ও সপ্তাহের বৃহস্পতিবার মাজারে ভক্তদের আগমন ঘটে। চৈত্র মাসের ১৭ তারিখের মেলায় দেশের বিভিন্ন স্থানসহ পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিদিন লক্ষাধিক ভক্ত, আশেকান ও সাধারণ জনগণ আসা-যাওয়া করেন। ওরসকে কেন্দ্র করে কয়েক কিলোমিটার জুড়ে মেলায় বসেছে রকমারি দোকান ও বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের আস্তানা। মেলায় বিভিন্ন প্রকার পণ্য বিক্রয় ও ক্রয় হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, মেলায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান জানান, বন্ধের জন্য কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে ব্যাবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না। ওরশকে কেন্দ্র করে মেলার আয়োজন করা যাবে না।


এই বিভাগের আরও খবর