শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

reporter / ২০৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র মাহে রমজান ও ঈদুল ভিতর উপলক্ষ্যে গরীব অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল।

৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব ভবনে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসতিয়াজ হোসেন।

এসময় তিনি বলেন, সারাদেশের রোটারিয়ানরা গরীব অসহায় ও দু:স্থদের পাশে সবসময় থাকে। তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।মানবিক ও মানবতার কল্যাণে রোটারিয়ানরা এক অনন্ত ভূমিকা পালন করছে। রোটারি ক্লাব দেশের উন্নয়ন এবং সমাজের ভালো কাজগুলোতে নিয়োজিত রয়েছে। এটি একটি ব্যতিক্রম সেবামূলক সংগঠন। যারা নিজেদের অর্থদিয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখে। আপনারা নিজেদের শ্রম দিয়ে সমাজে কাজ করছেন, তার জন্য ধন্যবাদ জানাই।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান অ্যাডঃ ওমর ফারুক খান টিটুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সাবেক প্রেসিডেন্ট রোটাঃ মোঃ সাখাওয়াত হোসাইন শাকিল, বাবু লাল কর্মকার, শেখ মনির হোসেন বাবুল, মো:সাইফুদ্দিন আহমেদ, মো:জামাল হোসাইন, মো: শবেবরাত সরকার, ডা: মিজানুর রহমান, আব্দুল বারী জমাদার মানিক, মোঃ মোস্তাক আহমেদ খান, মো. নূরুল আমিন খান আকাশ, ক্লাব সদস্য রোটাঃ ইমরান হোসেন, ডা: ইফতেখারুল আলম, বদরুল ইসলাম মজুমদার, আব্দুস সালাম আজাদ জুয়েল,আশরাফুল আরিফ, সবুজ কুমার পোদ্দার,হুমায়ুন কবির খান গিয়াসউদ্দিন মিলনসহ ক্লাবের সদস্যবৃন্দ ।


এই বিভাগের আরও খবর