শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

না ফেরার দেশে সোনালী ব্যাংক কর্মকর্তা সফিকুর রহমান

reporter / ২৯০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বরুলিয়া গ্রামের মরহুম কোরবান আলীর ছেলে সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মোঃ সফিকুর রহমান। ২৪ এপ্রিল সোমবার দিবাগত রাত সাড়ে বারটায় দীর্ঘ রোগভোগ শেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

২৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় মরহুমের নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত বরুলিয়া জামে মসজিদে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার জানাযায় মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম, রায়শ্রী উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন,মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, সোনালী ব্যাংক লিমিটেডের কালিয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, বরুলিয়া জামে মসজিদের সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান, সসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ সফিকুর রহমান মৃত্যুর পূর্ব পর্যন্ত বরুলিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর জানাযার নামাজ পড়ান বরুলিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সেফায়েত উল্লাহ।


এই বিভাগের আরও খবর