শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা তৈরি  কাজ শেষ পর্যায়ে

reporter / ২৭৯ ভিউ
আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবী সরস্বতী পূজার বাকি আর মাত্র ৫ দিন। আগামী ৫ ফেব্রুয়ারী  শনিবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। চাঁদপুরে মন্দির গুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তবে বিশ্বব্যাপী করোনা ও ওমিক্রন ভাইরাস বৃদ্ধি পাওয়ায় এবছর চাঁদপুরে পূজার আনন্দ শোভা যাত্রা  না করার জন্য নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ।

কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশে পূজা প্যান্ডেল গুলোতে সীমিত আকারে ভক্তের সমাগম করতে নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ।

কেন্দ্রের নির্দেশ পূজা মন্ডপ গুলোতে শত জনের বেশি ভক্তের সমাগম যেন  না করা  হয়। সেই লক্ষ্যে চাঁদপুর শহরে সরস্বতী পূজার আয়োজকরা পূজাচর্না পালনের সিদ্ধান্ত নিয়ে প্যান্ডল প্রস্তুতের কাজ করে যাচ্ছে।

সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিকতার ছোঁয়ায় করা হচ্ছে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে আগে  শিক্ষার্থীরা বাড়ীতে বাড়ীতে সরস্বতী পূজা করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। পরবর্তীতে শহরে ধনাঢ্য ব্যক্তিরা সরস্বতী পূজা শুরু করে।

পূজা উপলক্ষে চাঁদপুর শহরের ৩টি মন্দির ছোট বড় মিলিয়ে ২ হাজারের বেশি  প্রতিমা তৈরি করা হয়েছে। এখন চলছে শেষ পর্যায়ে কাজ। এসব প্রতিমা ভক্তদের কাছে বিক্রি হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, বৈশ্বিক মহামারীর কারণে এবছর সীমিত আকারে পূজা উদযাপন করা হবে। ভক্তদেরকে স্বাস্হবিধি মেনে মন্দির গুলোতে আসার নির্দেশ দেয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর