শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলায় এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৬৪৮পরীক্ষার্থী

reporter / ৫২৮ ভিউ
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় ৪৭ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৬৪৮জন শিক্ষার্থী। আর মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্র বহিস্কার হয়েছেন একজন।
রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় প্রথম দিনে জেলার কেন্দ্রগুলোর এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার নির্বাহী মাজিস্ট্রেট রেশমা খাতুন।
শিক্ষা শাখার প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রথম দিনে চাঁদপুর জেলায় এসএসসি কেন্দ্র ছিল ৪৫টি। পরীক্ষার্থী সংখ্যা ২৬০৪১ জন, অংশগ্রহনকারী পরীক্ষার্থীর সংখ্যা ২৫৬৮৩ এবং অনুপস্থিত ৩৫৮ পরীক্ষার্থী। বিষয় ছিলো বাংলা প্রথম পত্র।
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিষয় ছিলো বাংলা দ্বিতীয় পত্র। কেন্দ্র ১০ টি, পরীক্ষার্থী সংখ্যা-১৭২৮ জন, অংশ্রগহনকারী ১৬৯৭জন এবং অনুপস্থিত ৩১ পরীক্ষার্থী।
দাখিল পরীক্ষার বিষয় ছিল কুরআন মাজিদ ও তাজভিদ। ১৯ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৭৫৫৭জন, অংশগ্রহনকারী সংখ্যা-৭২৯৮জন এবং অনুপস্থিত ২৫৯ পরীক্ষার্থী।
এছাড়া চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা নুরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে (রোল নং-৩২৮৬৯৯) একজন পরীক্ষার্থী বহিস্কার হয়।
এদিকে এদিন সকালে চাঁদপুর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভোক্তা অধিকারের সরকারি পরিচালক নূর হোসেন রুবেলসহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর