শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলবে মুফতী হজ্ব গ্রুপের হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

reporter / ৩৪৮ ভিউ
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
সরকার কর্তৃক অনুমোদিত হজ্ব এজেন্সি ‘মুফতী হজ্ব গ্রুপ’ এর হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শনিবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মশালায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রায় ৩৩৯ জন হজ্ব যাত্রী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা দেন, আলহাজ্ব হযরত মাওলানা মোঃ খোরশেদ আলম সিরাজী, মুফতী মাওলানা ফেরদাউস আহমেদ, মুফতী মোঃ এমদাদ হোসেন, মাওলানা মোঃ মুহসিন, রাজনৈতিক নেতা মোঃ কাইয়ুম খান প্রমুখ। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মুফতী নুর মোহাম্মদ কাশেমী।
বক্তারা বলেন, হজ্ব আল্লাহর প্রদত্ত একটা ফরজ আমল। যাদের উপর আল্লাহর তৌফিক আছে তাদের হজ্ব পালন করা ফরজ। তাই যাদের তৌফিক আছে তারা হজ্ব পালন করবেন। হজ্ব পালনের মাধ্যমে আল্লাহর দিদার ও তার রাসূল হজরত মুহাম্মদ স. এর পথ পাওয়া যায়। বক্তারা উপস্থিত সকল হজ্ব যাত্রীদের হজ্বের প্রশিক্ষণ দেন এবং বিভিন্ন বিষয়ে মৌখিক পরামর্শ প্রদান করেন।


এই বিভাগের আরও খবর