শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার ইয়াসির আরাফাত

reporter / ৩৭৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি:
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মে) সকালে পুলিশ লাইন্স চাঁদপুর মাল্টিপারপাশ শেডে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) এর সভাপতিত্বে চাঁদপুর জেলা পুলিশের এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী মৃত কনস্টেবল/৬৩৭ নূর-ই আলম এর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
মার্চ ও এপ্রিল ২০২৩ খ্রিঃ পর্যন্ত মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার এর নিকট হইতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মোঃ ইয়াসির আরাফাত চাঁদপুর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত মাসিক কল্যাণ সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরও খবর