শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

reporter / ২৩৪ ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১৭ মে বুধবারে রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে ও তদন্ত (ওসি) প্রদীপ মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে এস আই একরামুল হক সোহাগ এবং এএসআই নাঈম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি সিএনজি তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী মো. শাহজাহান(৪১) কে আটক করেছে।
আটককৃত শাহজাহান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. কালা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী শাহজান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছিলেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, ৭ কেজি গাঁজাসহ আটকের পর ১৮ মে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মাদক কারবারীদের তথ্যদিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সচেতন মহলকে অনুরোধ জানিয়েছেন। একই সাথে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কথা মাথায় রেখে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর