শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রতিবাদে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

reporter / ৬৭২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি -জামাত কর্তৃক আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ মে বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  উদ্যেগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,শহীদ উল্লাহ মাস্টার, যুগ্ন সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সসম্পাদক শাহজাহান মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ফরাজিকান্দি ইউপির চেয়ারম্যান ইন্জি. রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিরাজ খলিদ, মহিলা আওয়মীলীগ নেত্রী লাভলী আক্তার, কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, সাবেক ছাত্রনেতা ওয়াছকুরুনী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তামিম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।
বক্তারা বলেন, রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগের সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছে। এতে বুঝা যায় বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা ১৯৭৫ সালে জাতির জনক কে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করেছিল। ২০০৫ সালে রমনার বটমূলে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েচিল। তারা একেরপর এক হত্যাকান্ড সংঘটিত করে আসছে।বক্তারা আরো বলেন, বিএনপি নেতা চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি তাকে গ্রেফতারর দাবী জানাই।


এই বিভাগের আরও খবর