শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ছেংগারচর বাজারে ইউসিবি’র শাখা উদ্বোধন

reporter / ৩৯২ ভিউ
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

চাঁদপুরে সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র ২২৬তম শাখার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) ছেংগারচর বাজারের কলাকান্দা রোডের জমজম টাওয়ারের নতুন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে ব্যাংক-চত্বরে এক সংক্ষিপ্ত সুধী-সমাবেশের আয়োজন করা হয়। সুধী-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও শাখার উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া, মো. খোরশেদ আলম, এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, মতলব উত্তর শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহক চাহিদাকে বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব গ্রিন ব্যাংকিং আন্তরিকভাবে অনুশীলন করছে। তিনি সংশ্লিষ্ট সকলকে মতলব উত্তর শাখা, চাঁদপুরে (জমজম টাওয়ার, কলাকান্দা রোড, ছেংগারচর, মতলব উত্তর, চাঁদপুর) ইউসিবির ব্যাংকিং সেবা গ্রহণের আমন্ত্রণ জানান।

আরিফ কাদরী বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা ও ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি। উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।


এই বিভাগের আরও খবর