শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জাকিয়া সুলতানা শেফালী

reporter / ৪০৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদীকা ও সাবেক মহিলা বিষয় উপ-কমিটির সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালী। সোমবার ২০ নভেম্বর আওয়মীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর -২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক চাই। তাই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দল যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে মনোনয়ন দিবেন। আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দিবেন।

আমাকে মনোনয়ন দিলে আমার নির্বাচনী আসন চাঁদপুর -২ (মতলব উত্তর -দক্ষিণ) উপজেলার জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে মনে প্রানে এলাকার উন্নয়ন করবো এবং মানুষের সেবা করবো।

তিনি আরো বলেন, আমি নৌকা প্রতিক পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতে সবাইকে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও ভিশন -২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হয়ে দীর্ঘদিন ধরে দলকে ভালোবেসে সবসময়ই নেতাকর্মীদের পাশে ছিলাম আছি এবং থাকবো। আমার বিশ্বাস দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ, শিক্ষিত ও তরুণদের মূল্যায়ন করবেন। সেই হিসেবে এবার আমাকেই দলীয় প্রতিক নৌকা দিবেন বলে আমার দূঢ় বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক, ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি, এইচ, এম, কবির আহাম্মেদ, মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, বাবু যুধিষ্ঠির, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, মতলব পৌর সভার সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ, চাঁদপুরে জেলা ছাত্রলীগের সহ -সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের, আশিকুর রহমান, যুবলীগ নেতা রিয়াদ মেম্বার, কবির হোসেন মৃধা, ইয়াসিন ফকির, বাবুল হোসেন সহ আরো অনেক।


এই বিভাগের আরও খবর