শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সারাদেশে র‌্যাবের ৪৬০ টহল দল

reporter / ৫৫৪ ভিউ
আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‌্যাবের ৪৬০ টহল দল কাজ করছে। এর মধ্যে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে ১৬০টি টিম।

রোববার (১৯ নভেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সের ১৬০টি টহল দল রয়েছে। এছাড়া সারাদেশে ৪৬০ টহল দল কাজ করছে।

এর আগে শনিবার কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী সব নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করছে। নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছে র‌্যাব।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ছদ্মবেশে বিভিন্ন স্থানে অবস্থান, সাদা পোশাকে ও যাত্রীবেশে গণপরিবহনে অবস্থানের র‌্যাবের এই কার্যক্রম চলমান থাকবে।


এই বিভাগের আরও খবর