শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জ ৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তোফায়েল আহম্মেদ ভূঁইয়া

reporter / ৩৪৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে প্রবীণ রাজনীতিবিদ ও সমাজ সেবক তোফায়েল আহমেদ ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ক্ষমতাসীন দলের বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে, শনিবার (১৮ নভেম্বর)। সকাল সাড়ে ১০টায় ফরম বিতরণ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে ফরম বিক্রির তৃতীয় দিন বেলা ১ টায় আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে ৫০ হাজার টাকা মূল্য পরিশোধে চাঁদপুর-৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করে তোফায়েল আহমেদ ভূঁইয়া।

রাজনীতিতে তোফায়েল আহমেদ ভূঁইয়া ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে ১৯৮৪ সালের ছাত্রলীগের সভাপতি ও ১৯৮৫ সালে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৮৬ সালে পুনরায় ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ১৯৮৫-৮৬ সালে ফরিদগঞ্জ উপজেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন। পরে ১৯৮৭-৮৮ সাল পর্যন্ত ঢাকাস্থ ফরিদগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক, এছাড়াও তিনি ১৯৮৭-৮৮ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মানিত সদস্য ছিলেন। তোফায়েল আহমেদ ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও ফরিদগঞ্জ আওয়ামী গুনীজন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ পরবর্তীতে বিজয়ের লক্ষ্যে ফরিদগঞ্জবাসীর কাছে দোয়া-ভালোবাসা ও প্রত্যক্ষ এবং পরক্ষ সমর্থন কামনা করেন তোফায়েল আহমেদ ভূঁইয়া।


এই বিভাগের আরও খবর