শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

reporter / ৬২৭ ভিউ
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার (৮ নভেম্বর)  বিকালে রাড়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য সরকার আলাউদ্দিনের সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
এসময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খাজা আহমেদ, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য রেজওয়ান খন্দকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন মহিলা আওয়মীলীগের সভাপতি পারভীন আক্তার, আওয়মীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, ওয়াহিদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাসুদ মেম্বার, জেলা মোটর শ্রমীকলীগের সভাপতি মাসুদ সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়াছ করুনী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক সোলায়মান, সাংগঠনিক সম্পাদক সোহেল প্রধান, দপ্তর সম্পাদক রিমন বাগ, যুবলীগ নেতা মানিক বাগ, কবির হোসেন, যুবলীগ নেতা জুয়েল, সুমন প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক মোল্লা, সহ-সভাপতি সোহেল রানা বাবু, সাধারণ সম্পাদক মেহেদী হাসন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহম, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মিয়াজি।
এসময় সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জৈষ্ঠ্যপুত্র ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র অকাল মৃত্যুতে উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালন করে এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।


এই বিভাগের আরও খবর