শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

সপ্তম শ্রেণীতে উঠা হলো না ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী বিপাশার

মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

reporter / ৪৩২ ভিউ
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যালয়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী। শিক্ষার্থীর বাড়ি সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের বাবুল খলিফার মেয়ে বিপাশা (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ২২ নভেম্বর সকালে ৯ টার দিকে বিপাশা অন্যান্য দিনের মতো অটোরিকশা যোগে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় এসে  অটোরিশকা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় টরকি থেকে সাহেব বাজারগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে বিপাশা কে ধাক্কা দেয়। এতে বিপাশা পরে গিয়ে মাথায় মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। কুমিল্লার দাউদকান্দি এলাকায় এলে তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুর খবরে পেয়ে স্বজনদের মাঝে আহাজারি শুরু হয় কান্নার রোল পড়ে পুরো এলাকায় । বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,সহপাঠীসহ এলাকাবাসী আবেগপ্রবণ হয়ে পরেছে এবং ঘাতককে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তার শিক্ষক ও সহপাঠীরা।


এই বিভাগের আরও খবর