শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব উত্তরে বিএনপির অবরোধ কর্মসূচি পালন

reporter / ৪০৭ ভিউ
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচন ও সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে, সারা দেশের ন্যায় মতলব উত্তরে অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ডাকা দেশ ব্যাপি টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির আজ প্রথম দিন রোববার সকালে মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া বেরিবাদের উপর মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাস্তা বন্ধ করে রাখে।

এ সময় নেতাকর্মীদের সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায়। অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

এই সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু,উপজেলা ছাত্রদলের সদস্য রনিসহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এই বিভাগের আরও খবর