শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মামলা ২৭টি ও ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে জরিমানা

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় ২২ দিনে আটক ১২৯

reporter / ৩৫২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে গত ২২ দিনে অভিযান চালিয়ে ১২৯ জন জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশে। তাদের মধ্যে ১২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ১ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে ৭ কোটি ৬৩ লাখ ১৬ হাজার মিটার কারেণ্ট জাল ১ হাজার ৬’শ ৩১ কেজি মাছ ও ৩২টি নৌকা উদ্ধার করা হয়েছে। মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশ কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ছিল। ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য এই ২২ দিন মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি কার্যকর করতে নৌ পুলিশ নিরলস ভাবে কাজ করেছে।মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ ধরার সময় জেলেদের আটক, মাছ, নৌকা ও করেন্ট জাল জব্দ করছে নৌ পুলিশ। প্রজনন অঞ্চল, নদ নদীর এলাকা সমূহে নৌ পুলিশ টহল ও অভিযান চালিয়েছে। একই সঙ্গে ইলিশ আহরণ, বিপণন, কেনাবেচা, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ছিল। একই সঙ্গে মৎস্য আড়ৎদার, জেলে সমিতিসহ সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীতে কোন ভাবে মাছ ধরার নৌকা, ট্রলার যেন না নামানো হয় সে বিষয় নজরদারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২২ দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে হাজার কারেণ্ট জাল, ১২৯ জন জেলে, ৭ কোটি ৬৩ লাখ ১৬ হাজার মিটার কারেন্ট জাল, ১৬৩১ কেজি মাছ ও ৩২ টি নৌকা জব্দ করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমান আদালতে ৪ জেলেকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর