শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলবের আবু ইউসুফ পুলিশ সুপার পদে পদোন্নতি র‌্যাংক ব্যাজ পরিধান

reporter / ৩৫০ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত মো. আবু ইউছুফ সহধর্মিণীকে সঙ্গে নিয়ে র‌্যাঙ্ক ব্যাজ পরলেন। গত রোববার সকালে রাজধানীতে পিবিআই সদর দপ্তরে এক অনুষ্ঠানে পদন্নোতি পাওয়া পুলিশ সুপারদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন পিবিআইপ্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান পিবিআইপ্রধান। অনুষ্ঠানে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিণীরা পিবিআইপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার পদে বিসিএস ২৫তম, ২৭তম, ২৮তম এবং ২৯তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তা হলেন এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, শাহ মো. আব্দুর রউফ, এ কে এম মাহবুবুর রহমান ও মো. আবু ইউছুফ।
অনুষ্ঠানে পিবিআই প্রধান পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে তিনি প্রত্যাশা করেন। তিনি পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের কর্ম জীবনে সাফল্য এবং পারিবারিক জীবনে কল্যাণ কামনা করেন।

এ সময় ডিআইজি (পূর্ব) মোর্শেদুল আনোয়ার, ডিআইজি (পশ্চিম) মিরাজ উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মো. আবু ইউছুফ মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি গ্রামের সন্তান।


এই বিভাগের আরও খবর