শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আমরা তারুণ্য সামাজিক সংগঠনের উদ্যোগে ২শ’ শিশুদেরকে ঈদ বস্ত্র বিতরণ

reporter / ৩০৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার কালিপুর স্কুল এন্ড কলেজে মাঠে আমরা তারুণ্য সামাজিক সংগঠনের উদ্যেগে ২শ’ অসহায় শিশুদের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঈদ উপহার  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – আমরা তারুণ্য সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অবিভাবক সদস্য মোঃ মাইন উদ্দিন চৌধুরী।
আমরা তারুণ্য সামাজিক সংগঠনের সভাপতি শওকত আহম্মেদের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ আহম্মেদের পরিচালনায় নতুন পোশাক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি পারভেজ আহমেদ, শুভাকাঙ্ক্ষী বায়জিদ ঢালী, শাকিল, আলিফ, মারুফ, সদস্য জাহিদ হাসান, রাজন, সাফিন, রেজাউল, রনি  সহ সংগঠনের অন্যান্য সদস্যগন।
প্রধান অতিথি মাইন উদ্দিন চৌধুরী বলেন- আমরা তারুণ্য সামাজিক সংগঠন থেকে এবছর ষষ্ঠ বারের মতো গরীব অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নতুন পোশাক দিতে পারায় মহান রাব্বুল আলআমিনের নিকট শুকরিয়া আদায় করছি। তিনি আরো বলেন সেসকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের আহবানে ছাড়া দিয়ে বিভিন্ন ভাবে আর্থিক, শারীরিক, শ্রম ও বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনারাই হলেন তারুণ্যের প্রাণশক্তি, যখনই আমরা তারুণ্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার জন্য আহবান করা হইছে তখনই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।  আশা করি ভবিষ্যতেও আপনারা তারুণ্য সামাজিক সংগঠনের পাশে থাকবেন।
এবছর মতলব উত্তর উপজেলার ২০ টি গ্রামের প্রায় ২ শত শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর