শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

কচুয়ায় অবৈধ ড্রেজার মেশিন ঠেকাতে এসিল্যান্ডের অভিযান

reporter / ৫৫২ ভিউ
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিল্লাল মাসুমঃ
চাঁদপুরের কচুয়া উপজেলায় ফসলি জমি সংরক্ষণের লক্ষ্যে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির। সোমবার (১ লা অক্টোবর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী’র নির্দেশনায় কচুয়া উপজেলার জলাতেতৈয়া ও সাচার ইউনিয়ন এর ঘুগরার বিল এলাকা সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

স্থানীয়ভাবে জানা যায়, জলাতেতৈয়া ও ঘুগরার বিলের পার্শ্ববর্তী ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে আসছিল। সদ্য যোগদানকৃত এসিল্যান্ড মো. আবু নাছির কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা হয় এবং কয়েকটি ড্রেজার মেশিনের প্রায় ৫০০ ফুট পাইপ অপসারণ করে ভেঙে ফেলা হয়।
অভিযান পরিচালনার সময় কচুয়া থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে।


এই বিভাগের আরও খবর