শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

কচুয়ায় ১২ ইউনিয়নে নির্বাচন।। প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন। 

reporter / ৫১১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

বিল্লাল মাসুমঃ
পঞ্চম ধাপে বুধবার অনুষ্ঠিত হচ্ছে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রশসানের পক্ষ থেকে ইতিমধ্যে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান, এ উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬জন, সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১শ ২০ ও সাধারণ সদস্য পদে ৫শ ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়- চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। অধিকাংশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা তিন থেকে চার জন। তবে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুস ছালাম সওদাগর ব্যতীত অন্য ৮ প্রার্থীর সকলেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
কচুয়া থানার অফিসার ইনর্চাজ মো. মহিউদ্দিন জানান- নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠানের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেউ জাল ভোট দেওয়ার কিংবা বেলট বাক্স ছিনতাই করার অপচেষ্টা নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ ভোট নেওয়ার নিশ্চয়তা দেওয়ায় নির্ভীকভাবে ভোটারা তাদের মূল্যবান ভোট দিতে পারবে এমনিই বিশ্বাসে তারা বেশ উৎসাহ বোধ করছে। এখন ভোটাররা ভোট প্রয়োগের মুহুুর্তের জন্য অপেক্ষা করছে।
১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতার প্রার্থীরা হচ্ছেন:
১নং সাচার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিন্নত আলী তালুকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন (ঘোড়া)।
২নং পাথৈর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল হোসেন মিয়াজী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান জুয়েল (ঘোড়া) ও বিএনপি স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন মিয়াজী (চশমা) ।
৩নং বিতারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লা আল মামুন নৌকা, স্বতন্ত্র প্রার্থী ইসহাক শিকদার (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন (আনারস)।
৪নং পালাখাল মডেল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আহাদ (নৌকা) স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (ঘোড়া)।
৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ আজাদ (আনারস)।
৬নং কচুয়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম আখতার হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর (আনারস)।
৭নং কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগর প্রধান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রবিউল ইসলাম রাসেল (ঘোড়া)।
৮নং কাদলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম লালু (নৌকা) স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নূরে-ই আলম রিহাত (আনারস)।
১০নং গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবির হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আমিন উদ্দীন (আনারস)।
১১নং গোহট দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন (নৌকা) স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মো. আলাউদ্দীন (মোটর সাইকেল)।
১২নং আশ্রাফপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী ওমর ফারুক শামীম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল মাওলা হেলাল (ঘোড়া)।


এই বিভাগের আরও খবর