শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

গাজীপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ 

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নে ৬৬৫ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী।
গতকাল ১৪ অক্টোবর শুক্রবার হাইমচর ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী বলেন, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর এই ২৮ দিন মেঘনায় জাল ফেলে মাছ ধরা,  বিক্রি ও পরিবহন করা নিষিদ্ধ ঘোষণা করেছেন সরকার।  নিষিদ্ধ সময় যেন কোন জেলে মাছ শিকার না যায় সেই জন্য সরকার জেলেদের মাঝে চাল বিতরণ করছেন। আপনারা এসময় নদীতে যাবেন না। যদি কেউ নদীতে গিয়ে আটক হন তাহলে জেল ও জরিমানা এবল উভয় দন্ডিত হতে পারেন। এ সময় ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন,  আমি আমার ইউনিয়নের প্রত্যেক দোকানের সামনে ও এলাকার ঘরে ঘরে গিয়ে বলে দিয়েছি কোন জেলে নদীতে না যায়। যদি আমি শুনতে পাই তাহলে তাকে আমি ও প্রশাসনের সহযোগিতায় আইনের হাতে তুলে দিবো। তিনি আরো বলেন,  আমি আমার ইউনিয়নের ২ জন গ্রাম পুলিশ রেখে দিয়েছি আমাকে নিউজ দিবে কেকে নদীতে গেছে।  আপনারা যাতে নদীতে না যান সেই জন্য সরকার জেলেদের মাঝে চাল বিতরণ করছেন।  আমি আশা করি মা ইলিশ রক্ষা আপনারা সহযোগিতা করবেন।


এই বিভাগের আরও খবর