নিজস্ব প্রতিবেদকঃ গতকাল মঙ্গলবার পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে মাসিক কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
অভিবাদন গ্রহণ শেষে, প্যারেডে উপস্থিত সকলের সরকারি ইউনিফর্ম, বেল্ট, বুটসহ আনুষাঙ্গিক সরকারি কিট সামগ্রী পরিদর্শন করে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। জেলা পুলিশ, চাঁদপুরের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ মোস্তাফিজুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ উপস্থিত ছিলেন।