শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর বড় স্টেশনে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ফুচকা, কারখানা বন্ধ ও জরিমানা

reporter / ২২৪ ভিউ
আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরি করার কারণে কারখানা বন্ধ ও ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২ মে মঙ্গলবার বিকেলে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এ অভিযান পরিচালনা করেন।
নুর হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ শহরের বড় স্টেশন এলাকার মো. মনিরের মালিকানাধীন ফুচকা কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর ছোট কারখানায় পাওয়া গেছে পোড়া তেল, সেই তেলের মধ্যে তেলাপোকা, খোলা টয়লেট, কর্মীদের নোংরা পোশাক ও পা দিয়ে ফুচকা তৈরির পরিবেশ।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করে চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর