শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি হাসপাতালের রোগীদের খাবার চুরির ঘটনায় ৩ জনকে বরখাস্ত

reporter / ৩৮২ ভিউ
আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
আড়াই শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগীদের খাবার চুরির ঘটনায় ৩ জনকে বরখাস্ত করেছেন হাসপাতালে কর্তৃপক্ষ। এরা হলেন, বাবুর্চি রেজিয়া বেগম, তার মেয়ে সহকারী পারুল বেগম ও নাতি সাকিল।
২২ জুলাই শনিবার দিন চাঁদপুর সরকারি হাসপাতালের তত্বাবধায়ক উল্লেখ্যিত ৩ বিরুদ্ধে লিখিত চিঠি দিয়ে তাদেরকে বরখাস্তের ঘোষণা দেন।
জানা যায়, গত ২০ জুলাই হাসপাতালের রান্নাঘরের দায়িত্বে থাকা বাবুর্চি রেজিয়া বেগম ও তার নাতি সাকিলসহ তারা ৩ জন মিলে হাসপাতালে রোগীদের বরাদ্ধকৃতের বেশ কিছু মাছ, চাল, আলু এবং রুটিসহ বিভিন্ন খাবার সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবকরা তাদেরকে পাহারা দিয়ে খাবার সামগ্রীসহ আটক করেন। এসময় নিয়ে যাওয়া খাবার সামগ্রী আটকিয়ে সাকিলকে উত্তম মাধম দিয়েছে স্থানীয়রা। পরে চাঁদপুর মডেল থানার এস আই শহরিন তাকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে যান।
হাসপাতালে রোগীদের খাবার চুরির এমন আলোচিত ঘটনার পর ২২ জুলাই শনিবার দিন হাসপাতাল কর্তৃপক্ষ রান্নাঘরের দায়িত্বে থাকা এ ৩ জনকে জনবলের চাকরি থেকে বরখাস্তের ঘোষণা দিয়ে চিঠি প্রেরণ করেন।
এদিকে এমন ঘটনার পর থেকে হাসপাতালে রোগীদের খাবার পরিবেশন ও রান্না করতে  অনিদিষ্ট সময়ের জন্য জনবলের অন্য লোক দিয়ে তা চালিয়ে নেয়া হচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর থেকে বর্তমানে অন্য লোক দিয়ে হাসপাতালের রান্নাবান্না ও খাবার পরিবেশনের কাজ চালানো হচ্ছে। পূর্বে যে তিনজন হাসপাতালের রান্না ঘরের দায়িত্বে ছিলো সে ঘটনার পর শনিবার দিন তাদেরকে লিখিত চিঠি দিয়ে বরখাস্ত করা হয়েছে।


এই বিভাগের আরও খবর