শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter / ৩২৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর এর যৌথ উদ্যোগে গতকাল ৭ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস  পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে সরকারি শিশু পরিবার চত্ত্বরে গিয়ে শেষ হয়। সকাল ১১:০০ ঘটিকায় সরকারি শিশু পরিবার মিলনায়তনে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক  কামরুল হাসান।
সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  আবু নঈম পাটোয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা সমাজসেবার উপপরিচালক রজত শুভ্র সরকার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, পুলিশ সুপার, চাঁদপুর এর প্রতিনিধি পুলিশ পরিদর্শক মহিউদ্দিন মিয়া এবং  অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, চাঁদপুর সদর মোঃ জামাল উদ্দিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ফিজিওথেরাপি মোহাম্মদ মেহেদী হাসান , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এর শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং সুধীবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর