শিরোনাম:
চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

reporter / ৩০ ভিউ
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ বিপ্লব সরকারঃ
অনিরাপদ খাদ্য প্রস্তুত ও অনুমোদন বিহীনভাবে গ্যাস বিক্রির দায়ে জরিমানা
চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর পৌরসভার আশপাশের এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চাঁদপুর পৌরসভার পাশে অবস্থিত আল-আকসা লাইভ বেকারিকে অনিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মেসার্স সেবা হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক দোকানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গ্যাসঅনুমোদন ব্যতিরেকে গ্যাস বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা। এ সময় সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চাঁদপুর জেলা শাখার সম্মানিত সদস্য মোহাম্মদ বিপ্লব সরকার এবং জেলা পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জরিমানার আদেশ প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অনুমোদনহীন পণ্য বিক্রি বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সচেতন মহলের মতে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে অসাধু ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ ভোক্তাদের অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর