নিজস্ব প্রতিবেদকঃ
মাদক মামলায় আল-আমিন নামে ব্যাক্তিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে ১ মাসসহ ৫ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালত।
সোমবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ এ রায় দেন। রায়ের সময়ে আদালতে আসামি উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডঃ মেরাজ আহমেদ সিদ্দিকী জানান, ২০১৭ সালে চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার ( চৌধুরী বাড়ী) আফজাল চৌধুরীর ছেরে আলআমিন চৌধুরীকে (২৮) ২৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ আটক করেন। মামলার স্বাক্ষী শেষে আদালত এই রায় দেন।
আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডঃ জসিম উদ্দিন মেহেদী হাসান।