শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা

reporter / ২৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে এ জরিমানা
চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি মামলায় মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর আওতায় অননুমোদিতভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে সস ও আচার তৈরি এবং প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে বিসিক শিল্পনগরীতে অবস্থিত আরিয়ান ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অনুমোদন ছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে সর্বমোট তিনটি মামলা দায়ের করে তিনজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর