শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির ইফতার ও দোয়া মাহফিল

reporter / ৩৮৯ ভিউ
আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনিএমপির উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারি-বেসরকারি পেশাজীবী সুধীজন ও চাঁদপুরের সর্বস্তরের জনগণের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ রমজান ১৪৪৩ হিজরি (২২ এপ্রিল ২০২২), শুক্রবার বাদ আছর চাঁদপুর ক্লাবে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
ইফতার ও দোয়া মাহফিলে আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ডাঃ দীপুমনিএমপি মরহুম পিতা ভাষাবীর এমএ ওয়াদুদের রুহের মাগফেরাত, তার অসুস্থ স্বামী উচ্চ আদালতের সিনিয়র আইনজীবী তৌফিক আলী নেওয়াজের সুস্থতা, তার মাতার দীর্ঘায়ু এবং চাঁদপুরবাসী তথা দেশবাসীর সুখ শান্তি, সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মোশারফ হোসেন।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নানা পেশা-শ্রেণির মানুষ তথা আমন্ত্রিত অতিথিগণকে সাথে নিয়ে এই মোনাজাতে অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগত সকল আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মিজানুর রহমান, সিভিল সার্জন ডা:
 মোঃ সাহাদাৎ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সরকার, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাজিগঞ্জ পৌরসভার মেয়র মাহবুবুল আলম লিপন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ,ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।


এই বিভাগের আরও খবর