১৮ নভেম্বর শুক্রবার রাত ১০ টায় তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। এ ব্যাপারে বিউটি ষ্টোরের কর্মচারী গোপাল পাল তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন আমি ও সুবল কাকা সকালে লঞ্চযোগে মোকামে ঢাকা যাই। মোকামশেষে সন্ধ্যা সাড়ে সাত টার লঞ্চে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেই মুন্সিগঞ্জ লঞ্চ আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবল কাকা এরপর লঞ্চ চাঁদপুর ঘাটে লঞ্চ ভিড়লে সাথে সাথে সদর হাসপাতাল নিয়ে যাই ইমারজেন্সিতে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। মৃত্যুকালে সুবল চন্দ্র দে তার পরিবার ছাড়াও বহু শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে সুবল চন্দ্র দে এর পরিবার সবার কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। অপর দিকে চাঁদপুরের সনাতনী ও সামাজিক বিভিন্ন মহল সুবল চন্দ্র দে এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।