শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ছেংগারচর পৌর ভূমি অফিসের সামনে ময়লার স্তুপ

reporter / ৩০৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারের মধ্যে রয়েছে একটি সরকারি পুকুর। সেই পুকুরটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে বাজারের সকল ময়লা-আবর্জনা স্তুপ করে ফেলা হচ্ছে এই পুকুরটিতে। পরিবেশ দিবস আসে পরিবেশ দিবস চলে যায় কিন্তু এই পুকুরের দিকে কেউ আর নজর রাখেনা।
অযত্নে আর অবহেলায় পুকুরটি এখন প্রাণহীন অবস্থায় রয়েছে।
সরেজমিন ছেংগারচর বাজারের এই পুকুরটিতে শত বছর থেকে ব্যবসায়ীরা পানি ব্যবহার করত। এই বাজারে ছোট বড় মিলে প্রায় দেড় হাজারের অধিক দোকানপাট রয়েছে। কিন্তু বর্তমানে বাজারের সেই পুকুরটিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তদারকি না থাকায় সেটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।
দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। দূষিত করছে আশপাশের পরিবেশ। এই পুকুরের তিনদিকে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান আর পূর্ব দিকে রয়েছে ছেংগারচর পৌর ভূমি অফিস, পাশেই  সরকারি গরুর হাট।
স্থানীয় ব্যবসায়ী মোঃ নাজিম দর্জি, মোঃ রবিউল্লা জানান, ছেংগারচর বাজারের ব্যবসায়ীরা পুকুরের পানি ব্যবহার করে গোসল, নামাজের ওযু, সবজি ধৌত করতেন। বর্তমানে এই পুকুরে কোন পানিই নেই আছে শুধু ময়লা আর আবর্জনা।
এতে দুর্গন্ধ ছড়াচ্ছে বাজারের চারপাশে। বাজারের ভেতরে নির্দিষ্ট কোন ডাস্টবিন বা ময়লা ফেলার স্থান না থাকায় কতিপয় দুষ্ট লোক এই পুকুরে ময়লা ফেলে পুকুরটিকে ডাস্টবিনে পরিণত করেছেন।
ছেংগারচর বাজারের পৌর বনিক সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন, এটি সরকারি বাজারের পুকুর। বাজারে কোন অগ্নিকাণ্ড ঘটলে যে পুকুর থেকে পানি পাওয়া যেত সেটি এখন ময়লা-আবর্জনায় ভরে গেছে। পুকুরটি পরিস্কার করে পুরনো পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে বিষয়টি একাধিকবার তুলে ধরেছি। বাজারের ব্যবসায়ী ও মানুষের স্বার্থে অচিরেই যেন এই পুকুরটি পরিস্কার করা হয় সেজন্য প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-এমরান বলেন, খালি জায়গা পেয়ে মানুষ এখানে ময়লা আর্বজনা ফেলছে। আমরা অচিরেই এখানে বনায়ন করবো এবং পৌর ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনদের বসার স্থান করে দিবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, এখানে পুকুর থাকলে এটি ভরাট করার কোন অনুমতি নেই। কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরও খবর