শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

reporter / ৫২২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

‘সরকার গরিবের স্বার্থ না দেখে পুঁজিবাদ ও সিন্ডিকেটের স্বার্থে কাজ করছে’
নিজস্ব প্রতিবেদকঃ
গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট সোমবার বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ কেন্দ্র করে দুপুর থেকেই গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেয়। তবে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশের বাঁধায় তা পণ্ড হয়ে যায়।

গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে ও আশরাফুজ্জামান কাজী রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সালমান ফার্সী, যুগ্ম আহ্বায়ক উমর সালমান, নেয়ামত উল্যাহ, ছাত্র অধিকার কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল প্রধান, সাধারণ সম্পাদক জিএম মানিক, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী আহমেদ,  ছাত্র অধিকার পরিষদের নেতা শাওন, নাহিয়ান আহাদ, মাহমুদুল হাসান জীবন, শ্রমিক অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব মাইনুদ্দিন রাজু প্রমুখ।

বক্তারা বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় লোডশেডিংয়ের ফলে বাংলাদেশের মানুষের জীবনে নেমে এসেছে নিদারুন কষ্ট। বন্ধ হয়ে যাচ্ছে ক্ষুদ্র শিল্প। উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদেশে অর্থপাচার দুর্নীতি লুটপাটের সাথে কুলিয়ে উঠতে না পেরে, বৈশ্বিক অর্থনীতির দোহাই দিয়ে সরকার পার পাওয়ার চেষ্টা করছে। জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে অর্থনৈতিক সংকট মোকাবেলা করার চেষ্টা করছে। দেশের সকল সংকটের আঘাত এসে পড়ছে নিম্ন আয়ের মেহনতি মানুষের উপর।

বক্তারা বলেন, এই দেশে এখন আর জনগণের ভোটাধিকার নেই। সরকার গরিবের স্বার্থ না দেখে পুঁজিবাদ ও সিন্ডিকেটের স্বার্থে কাজ করছে। অন্যদিকে লুটপাট ও দুর্নীতি বন্ধ করতে সরকার ব্যর্থ। এ কারণেই অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হচ্ছে। সরকার নিজেই পতনের দিকে যাচ্ছে। এ সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে আস্থা তৈরি করতে হবে। আস্থা অর্জনে পূর্ব শর্ত হচ্ছে জনপ্রতিনিধিত্বমূলক অবাদ ও সুষ্ঠু নির্বাচন।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দলীয় সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে, জাতিকে মুক্তি দিন, জনগণের কষ্ট বুঝুন। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা তৈরি করুন।


এই বিভাগের আরও খবর