নিজস্ব প্রতিবেদকঃ তালাক প্রাপ্তা এক পুত্রবধূ আরিফার হুমকিতে আতঙ্কিত অবস্থা দিন কাটাচ্ছেন মুক্তিযোদ্ধা পরিবার।
জানা যায় চাঁদপুর তরপুরচন্ডী মোঃ সুলতান আহমদের ছেলে আরমান মিয়ার সাথে খুলনার খলিশপুর উপজেলার মৃত আমির খানের কন্যা আরিফার বিগত ০৩/০৭/২২ইং ১০০,০০০(এক লক্ষ) টাকা মোহরানা ৫০,০০০/টাকা ওয়াসিলে নোটারি পাবলিক এর মাধ্যমে বিবাহ হয়।
মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ জানান বিবাহের পর আমার ঢাকার বাসায় সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করি।
কিছুদিন না যেতেই পুত্রবধূ আরিফার চলাচল ও অশালীন আচরণ অত্যন্ত পীড়াদায়ক হইয়া উঠে।
এ বিষয়ে অনেক দেন দরবার হয়েছে। শত চেষ্টা করেও তাকে শুধরানো যায়নি বরং তার ভাই আরিফ আমাদেরকে একাধিকবার মারাত্মকভাবে আক্রমণ করতে আসিয়াছে। তিনি বলেন আমার পুত্রবধূ আরিফার ভাই মার্ডার মামলার আসামি আরিফ হোসেন আমাকে ও আমার ছেলেকে নানাহ ভাবে হয়রানি করিয়া আসতেছে। আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা সহ অশালীন ও অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া চলিতেছে। আজ জাতির শ্রেষ্ঠ সন্তান হয়েও স্বাধীন বাংলায় পরাধীনতার মত বসবাস করতে হচ্ছে আমার । তারা আমার পুত্রসহ গোটা পরিবারের বিরুদ্ধে খুলনার আদালতে মামলা করিয়া আমাদেরকে হেনস্থা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মিয়া বলেন আমার সন্তানের ও আমার পরিবারের নিরাপত্তার বিষয় চিন্তা করিয়া চাঁদপুর মডেল থানায় ২রা জানুয়ারী ২০২৩ এক সাধারণ ডায়েরি আবেদন করি।