নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় নকল পন্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, ১১ সেপ্টেম্বর রবিবার সকালে অনুষ্ঠিত উক্ত মোবাইল কোটের নেতৃত্বদেন সদর এসিল্যান্ড হেলাল চৌধুরী। এসময় মেসার্স জুগল স্টোর নামে এক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং প্যারাসুট তেল নকল করে বিক্রি করে আসা অনেক নকল প্যারাসুট তেল উদ্ধার করা হয়। নকল পণ্য উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার দায়ে মেসার্স জুগল স্টোরকে ৫০,হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত নকল পণ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ তৎক্ষণাৎ ধ্বংস করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।