শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

ফরাজীকান্দি বেড়িবাঁধের উপর অগ্নিকান্ডে : ৫ টি দোকান পুড়ে ছাই

reporter / ৩৫৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফরাজীকান্দি বেড়িবাঁধের উপর অবস্থিত দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্থ দোকান গুলোর মধ্য ২টি মুদি দোকান, ১টি ফার্মেসী, ১টি সেলুন ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কার্যালয় রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।
জানাযায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পূর্বেই পাঁচটি দোকান পুড়ে যায়। কিন্তু পল্লী বিদু্যুতের নতুন বাজারস্থ অভিযোগ কেন্দ্রের ০১৭৬৯-৪০০৯২৯ নাম্বারে একাধিকবার কল করলে কেউ ফোন রিসিভ করেননি বলে জানা গেছে।
মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. জাকির হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


এই বিভাগের আরও খবর