শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ফরিদগঞ্জে চুরি হওয়া স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার, অভিযুক্ত আটক

reporter / ৩০১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি হওয়া ৭ ভরি ৫ আনা ২ রত্তি স্বর্ণলংকার ও নগদ ৬৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ঘটনায় অভিযুক্ত ব্যাক্তি অঞ্জন চন্দ্র দে (৩৭) কে আটক করা হয়েছে।
সোমবার (১৫ মে) গনমাধ্যমকে এসব তথ্য জানান ফরিদগঞ্জ থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, থানার ওসি আব্দুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের সার্বিক দিক নিদের্শনায় এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল ফরাজী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন আসৎকুমারী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় অঞ্জন চন্দ্র দে , পিতা-মৃত নারায়ন চন্দ্র দে , গ্রাম- আসৎ কুমারী, থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর কে এলাকা থেকে গ্রেফতার করেন।
আসামী অঞ্জন চন্দ্র দের তথ্যমতে তার বাড়ীতে অভিযান পরিচালনা করে তার পূর্ব ভিটি টিনের বসত ঘরের ভিতর এবং ঘরের পূর্ব পাশে সংলগ্ন আমগাছের নিচে গর্ত হতে আসামীর দখল, হেফাজত, নিয়ন্ত্রন হতে বাদীর চোরাই যাওয়া নগদ ৬৪ হাজার টাকা এবং ৭ ভরি ৫ আনা ২ রত্তি ৫ পয়েন্ট স্বর্ন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর