শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

reporter / ৭৩১ ভিউ
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যৌথবাহিনীর উদ্যোগে দ্বিতীয় দিন বুধবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকাধীন ফরিদগঞ্জ বাজার ও বাস্ট্যান্ডের বিভিন্ন অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ৩টি মামলা ও ১১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মঙ্গলবার ও (১১মার্চ) যৌথবাহিনীর উদ্যোগে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে জনসাধারনের চলাচলের জন্য ফুটপাত দখল মুক্ত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, থানার সহকারি উপপুলিশ পরিদর্শক সাকিল হাসানসহ সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিংসহ বিভিন্ন ভাবে সতর্ক করা হয়। কিন্তু এর পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান বলেন, আজকের অভিযানে ৩টি মামলা ও ১১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। পৌরসভায় যত অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদের উদ্যোগ নিওয়া হয়েছে। ইতোমধ্যে ফরিদগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, যৌথবাহিনীর এ অভিযানে জনসাধারনের চলাচলের জন্য ফুটপাত দখল মুক্ত হলেও বন্ধ হয়নি যানজটের ভোগান্তি। পৌর সদরের এ বাজারটিতে আটোরিক্সা, সিএনজি স্ক্রুটার, মোটর সাইকেল ও রিক্সা যত্রতত্র অবাধে পার্কিয়ের জানজট লেগেই থাকে। তবে বাজারে এসব যান চলাচলের জন্য কোনো স্টেশষ না থাকায় তারা যত্রতত্র অবাধে পাকিং করছে। ফলে জানজাট সৃষ্টি হয়ে জনসাধারনের ভোগান্তি লেগেই থাকে।


এই বিভাগের আরও খবর