শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ এর উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার অনুষ্ঠিত

reporter / ৪৩০ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

প্রেস বিজ্ঞপ্তিঃ
মতলব উত্তর উপজেলার বন্ধু সংগঠন ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ এর উদ্যোগে ৮ এপ্রিল শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সুজাতপুর বাজারস্থ গণি পাঠান ভবনের ২য় তলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৬০ জন এতিম শিশু শিক্ষার্থী ও তাদের শিক্ষকগন অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি রোমান মিয়া সোহাগ এর সভাপতিত্বে ও অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক মানিক মিয়াজীর সঞ্চালনায় সংক্ষিত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন ইমন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ রেহান উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদকঃ মর্তুজ  আলী, ত্রাণ পুনর্বাসন সম্পাদকঃ তানভীর আহমেদ, সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ্ সহ অনেকে।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি বলেন ফ্রেন্ডস ফোরাম একটি অরাজনৈতিক বন্ধু সংগঠন। আমরা কোন দান, অনুদান ও আর্থিক সহযোগীতা গ্রহণ করিনা। কেবলমাত্র সদস্য বন্ধুদের শতঃস্ফুর্ত  আর্থিক সহযোগীতায় মানবিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। ইনশাআল্লাহ্ অদূর ভবিষ্যতেও আমরা আরো বেশি বেশি মানবিক কার্যক্রম চালিয়ে যাবো।
সংগঠনের অন্যান্য উপস্থিত সদস্যরা হলেন দেলোয়ার হোসেন, আঃ মতিন, সার্ভেয়ার খালেদ জসিম, শামীম সরকার, ইঞ্জিঃ মিজান, এবি সিদ্দিক প্রমুখ।


এই বিভাগের আরও খবর