শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ

reporter / ৭৬০ ভিউ
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ জুন রোববার বিকালে উপজেলা পরিষদ হলরুমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক  সুপারভাইজার মুহাম্মদ  আহসানুল হক এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চাঁদপুর জেলা শিক্ষা অফিসার  ছিলেন প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা ভুমি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সালা, হাইমচর কলেজের অধ্যক্ষ সাবেরা খাতুন, জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি খোরশেদ আলম সিকদার, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক এম মান্নান, আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, মাদ্রাসার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাওলানা আব্দুল রহমান হামীদী,দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রধান করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন,,,সকল বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা অর্থের সংকটে ঝড়ে যাচ্ছে,সেই সকল দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের অর্থিক সহযোগিতা আমার ব্যক্তিগত ব্যবসা থেকে করবো।যেন ভালো ও মেধাবী শিক্ষার্থীরা ঝড়ে না পরে,সকল বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলছি,আপনারা যানেন কোন শিক্ষার্থীর মেধা ও অর্থিক অসচ্ছলতা রয়েছে,আপনারা আমাকে অবহিত করলে আমার কাজের সহযোগিতা হবে।


এই বিভাগের আরও খবর