শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বঙ্গমাতার জীবন দর্শন ও ত্যাগ সম্পর্কে আমাদের সকলের জানা প্রয়োজন —– জেলা প্রশাসক কামরুল হাসান

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব -এঁর ৯২তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও অর্থের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ৮ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মহিয়সী নারী বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচ জন বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২’ প্রদান করেছেন।
প্রধানমন্ত্রী এদিন সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি পদক বিতরন অনুষ্ঠানে যোগ দেন। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই পদক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠান সরাসরি সম্প্রাচার হলেচাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা,পেশাজীবি ব্যক্তিবর্গ,রাজনৈতিকদলের নেতৃবৃন্দ,সুবিধাভোগী ও শিক্ষার্থীরা উপভোগ করেন।
প্রধানমন্ত্রীর পদক বিতরণ শেষে শুরু হয় চাঁদপুরের অনুষ্ঠান।
এতে সভাপ্রধানের বক্তব্য রাখেন, জেলা  প্রশাসক কামরুল হাসান। এসময় তিনি বলেন, এবারই প্রথম সারাদেশে একসাথে  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন করা হচ্ছে। এর আগে কখনোই এভাবে তার জন্মদিন পালন করা হয়নি। যার ফলে নতুন প্রজন্মের অনেকেই তার সম্পর্কে জানেনা।কিন্তু এদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল ক্ষেত্রে তার অবদান ছিলো অপরিসীম। কাজেই উনার জীবন দর্শন ও ত্যাগ সম্পর্কে আমাদের সকলের জানা প্রয়োজন। যাতে উনার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নারীরা আগামী দিনে সমাজ বির্নিমানে ভূমিকা রাখতে পারে।
‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা ‘এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি
নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পুরাণ বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান
অধ্যাপিকা মাসুদা নুর খান ও জেলা মহিলা আধিদপ্তরে উপ-পরিচালক নাছিমা আক্তার।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন,এনএসআই ডিডি শাহ আরমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত
অসচ্ছল নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ এবং ৩০ জনকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া ৩৭ টি নারীর সংগঠনের মাঝে ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে অর্থের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ সেলাই মেশিন ও অর্থের চেক তুলে দেন।এর আগে জাতির পিতা, বঙ্গমাতা এবং ‘৭৫ এর ১৫ আগষ্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর