শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

বিতারা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ

reporter / ৩৯০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

বিল্লাল মাসুমঃ 
 নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক  কচুয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ৩নং বিতারা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে  সাজের পাড় এলাকায়  এ বিক্ষোভ সমাবেশ করা হয়। ৩নং বিতারা ইউনিয়ন বিএনপি র সভাপতি মোঃ শহীদুল্লাহ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মোঃ  আলমগীর হোসেন চৌধুরীর পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির  প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি  শাহজালাল প্রধান,সহ-সভাপতি ও   সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান  পাঠান, এডভোকেট মুস্তাক আহম্মেদ, নাসির উদ্দিন মিলন, মিজানুর রহমান মিয়াজী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন মিয়াজী, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মনজুর আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া , জাকির হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপন,সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহজাহান সিরাজ, সদস্য সচিব আল আমিন মোল্লা,সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামানকামরুল, সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ  মোশারফ হোসেন রুবেল প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সহযোগী  সংগঠনের নেতাকর্মী ও বিতারা ইউনিয়ন যুবদল, ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর