শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিদ্যুৎপৃষ্টে চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা নিহত;আহত-২

reporter / ৪১৩ ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মো. জসিমউদ্দিন বেপারী (২৮) বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
২৬ মে বৃহস্পতিবার বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লীবিদ্যুতের ছেঁড়া তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। একই সময়ে আহত হয়েছেন সুজন (৩২) ও মইন (২০) নামে আরও দুই যুবক। তাদের প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লীবিদ্যুতের ছেঁড়া তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন জসিমউদ্দিন। তাকে ছাড়াতে গিয়ে ওই গ্রামের সুজন ও মইন নামে আরও ২ যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বিদ্যুৎ অফিসে ফোন করার পর তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও অপর আহত ২ জনকে দ্রুত কুমিল্লাতে পাঠানো হয়।
এদিকে ছাত্রলীগ নেতা জসিমউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে চাঁদপুর জেলা ছাত্রলীগের জহিরুদ্দিন মিজি বলেন, আমরা জসিম উদ্দিনের এমন অকাল মৃত্যুতে শোকাহত। আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আপাও এই খবরটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।


এই বিভাগের আরও খবর