শিরোনাম:
বেশি দামে এলপিজি বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা চাঁদপুরে প্রবীণ দিবসে শ্রদ্ধা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মাও. মোশাররফ হোসাইন হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেশি দামে এলপিজি বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

reporter / ১৮ ভিউ
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগে মেসার্স রাফি এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে গ্রাহকের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ক্যাব) সদস্য মো. বিপ্লব সরকার ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজিসহ অন্যান্য পণ্য বিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর