শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ভিজিএফ কার্ডের চাল জহিরাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

reporter / ৩৮০ ভিউ
আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

লিয়াকত হোসাইনঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে ৯’শ ৪৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী সেলিম মিয়া। বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অসহায় দুস্থদের প্রাপ্ত সুবিধা সঠিকভাবে বন্টন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন মুহুর্তে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা সহ সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রেখেছেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
এসময় বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি চাউল পেয়ে দুস্থ মানুষরা হাসিমুখে বাড়ি ফিরে যায়। চাল বিতরণ পূর্বে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। অত্র উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫ হাজার ২’শ ৫৩ পরিবারের মাঝে ২৫২.৫৩০ মেট্টিক টন ভিজিএফ চাল বিতরণ করা হবে।
চাল বিতরণকালে ইউপি সদস্য বিল্লাল হোসেন, মোহাম্মদ হোসেন, মুখলেছুর রহমান, মানিক সরকার, কাজল বেপারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা গাউস’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর