শিরোনাম:
মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কৃষক ও কৃষির উন্নয়নেই এগিয়ে যাবে দেশ: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলবে বিল থেকে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা পূর্ব ফতেপুরে চেয়ারম্যান পদে প্রার্থী আরব আলী মোল্লা

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

reporter / ১৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মতলব উত্তর প্রতিনিধিঃ

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার আয়োজনে উপজেলার শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। উপসহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন এবং মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইকবাল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দুর্যোগ প্রধানত দুই ধরনের—প্রাকৃতিক ও মানবসৃষ্ট। এসব দুর্যোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হলে প্রথমেই সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও প্রতিরোধের উপায় সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। এ লক্ষ্যেই জাতিসংঘ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগ প্রতিরোধে সচেতনতা শুরু করতে হবে নিজ ঘর থেকেই। গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বিদ্যুৎ ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে। ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে নিজেদের পাশাপাশি অন্যদেরও নিরাপদ রাখা সম্ভব।

আলোচনা সভা শেষে অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।


এই বিভাগের আরও খবর