শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব উত্তরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রনোদনার নগদ টাকা বিতরন

reporter / ৪৩৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

মতলব উত্তর উপজেলায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস (পিবিজিএসআই) এবং সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট (এসডিইপি) এর আওতায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রনোদনার নগদ টাকা বিতরন করা হয়।

১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অন্তর্গত পিবিজিএসআই এর টাকা গরীব ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাওলানা যাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন,ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দলিল উদ্দিন, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহআলম, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর