শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে নৌপুলিশের অভিযানে ১০জেলে আটক

reporter / ৩৮২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

মতলব উত্তর উপজেলায় ১০জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ।  ১৭ অক্টোবর সকালে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে মা ইলিশ ও জালসহ তাদের আটক করেছে। আটককৃতরা হলো- মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর গ্রামের রুহুল আমিন বেপারির ছেলে মোঃ নুরু বেপারী(৪০),

আলমাছ মিয়াজির ছেলে মো. সাজু মিয়াজি (২২), মহারাজ চন্দ্র বর্মনের ছেলে সুমন চন্দ্র বর্মন (৩৫), হাশিমপুর গ্রামের মনির হোসেন মিয়াজির ছেলে নবীর হোসেন মিয়াজি (২৮), মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন বেপারী(৩৯), হাশিমপুর গ্রামের মনির গাজীর ছেলে মোঃ সোহেল(২৭), শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চর মোহন গ্রামের মোস্তফা রাঢ়ীর ছেলে মোঃ নওশেদ রাঢ়ী (২৭), ইলিয়াস মোল্লার মোঃ রুবেল মোল্লা(২০), মফিজুল ইসলামের ছেলে মোঃ রিয়াজ(১৯) ও কালীপুর অস্থায়ী নৌফাঁড়ি পুলিশ মতলব উত্তর উপজেলার চান্দ্রাকান্দি গ্রামের মৃত হান্নান মুন্সির ছেলে মোঃ কুদ্দুস মুন্সি(৫৪)।

মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন মা ইলিশ রক্ষায় নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ। সেজন্য আমাদের এই অভিযান। গত ১৭ অক্টোবর মেঘনা নদীর এখলাছপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জন ও কালীপুর অস্থায়ী নৌ ফাঁড়ির পুলিশ ১জনসহ মোট ১০ জনকে আটক করে নিয়মিত মামল করে জেল হাজতে প্রেরন করি। তাদের সাথে থাকা ইলিশ মাছ মাদ্রাসার বিতরন করা হয়েছে এবং বেশ কিছু পরিমান জাল জব্দ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর